জাকসু নির্বাচন

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে’

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৮ পিএম


‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে’
শিক্ষার্থী মো. রবিউল ইসলাম।

ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই সেয়া হয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা একজন ভোটার। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শহীদ রফিক-জব্বার হলের ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ সময় তিনি গনমাধ্যমকে বলেন, আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলের পোলিং অফিসার মো. জাকির হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসে, তখন সেটি যাচাই করে সত্যতা নিশ্চিত হই। আমরা বিষয়টি ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission